ভিএমওয়্যারের ১৩০০ কর্মী ছাঁটাই করবে ব্রডকম

১ ডিসেম্বর, ২০২৩ ২০:৩৬  

চিপনির্মাতা প্রতিষ্ঠান ব্রডকম ক্যালিফোর্নিয়াতে ভিএমওয়্যারের অন্তত ১৩০০ কর্মী ছাঁটাই করবে। ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠানটি অধিগ্রহণের ধারাবাহিকতায় এই পরিকল্পনা করেছে ব্রডকম। ব্লুমবার্গের বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।

এ বিষয়ে ব্রডকমের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি ভিএমওয়্যারের দুইটি ব্যবসায় ইউনিটের কৌশলগত পর্যালোচনা করবে চিমনির্মাতা প্রতিষ্ঠানটি। কর্মীদের কাছে প্রধান নির্বাহী কর্মকর্তা হক টানের পাঠানো এক ইমেইল সম্প্রতি ফাঁস হয়েছে। সেই ইমেইলে এমনটাই বলা হয়েছে বলে সংবাদে বলা হয়।

সম্প্রতি চীনা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর ২২ নভেম্বর ৬৯ বিলিয়ন ডলারে ভিএমওয়্যারকে অধিগ্রহণ করে ব্রডকম।

ডিবিটেক/বিএমটি